ঢাকাFriday , 4 September 2026

আত্রাইয়ে পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধনে তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

admin
September 4, 2026 9:33 pm
Link Copied!

 

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক পতিসর রাস্তার সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে, উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা কৃষকদলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বৈকাল ৩.৩০ মিনিটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫১, নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

​প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতে তাল গাছের গুরুত্ব অপরিসীম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পতিসর অভিমুখে যাওয়া এ রাস্তাটিকে মনোরম পরিবেশ সৃষ্টি করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গাছ প্রকৃতির প্রাণ, তাই শুধু রোপণ করলেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামীতে এই এলাকার প্রতিটি রাস্তার দু’পাশে পরিবেশবান্ধব গাছ লাগানোর ধারা অব্যাহত রাখা হবে। উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় পতিসর থেকে নওদোলী পর্যন্ত রাস্তার দুই পাশে মোট ৩,০০০টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে ত্রৈমাশিক সমন্বয় সভা

এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, মো. ফারুক বখত, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা

যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, উপজেলা যুবদের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।