ঢাকাThursday , 17 September 2026

সাপাহারে যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন

admin
September 17, 2026 12:53 pm
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কর্মসূচির সূচনা করা হয়।
পরে সাপাহার সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ফগার মেশিন দিয়ে মশক নিধন করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ পিস ট্যাপন্টাডলসহ মাদক বয়বসায়ী গ্রেফতার

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল ও মিজানুর রহমান শাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, সদস্য মাহফুজুল হক চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ শাহ চৌধুরী ও হাসনাত রেজা, সদস্য সচিব সাদ্দাম হোসেন সহ বিএনপি, যুবদল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে ত্রৈমাশিক সমন্বয় সভা

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ  সাপাহারে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।