ঢাকাMonday , 2 November 2026

নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

admin
November 2, 2026 2:12 pm
Link Copied!

 

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)উপজেলা সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি খাস রাস্তায় নির্মিত ঘর নিজে ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। জানাগেছে,তিনটি রেকর্ডের

সরকারি রাস্তার জমি মিথ্যা তথ্য দিয়ে নাচোল পৌর এলাকার ইসলামপুরের মৃত আঃ রশিদের ছেলে আকরাম হোসেন ও তার স্ত্রী পারুল বেগমের নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের দপ্তর থেকে ৯৯ বছর মেয়াদী ৩৬৭১ নং কবুলিয়ত দলিলমূলে আজিপুর মৌজার ১নং খতিয়ানভূক্ত ৩২ নং দাগের ০.২৪(একর) রাস্তার জমি বন্দোবস্ত নেন। কিন্তু বন্দোবস্ত গ্রহিতা আকরাম আলী ৮ ও ১৩ নং শর্ত ভঙ্গ করে মাত্র ১০ বছর পর আজিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে এসরাইলের নিকট স্ট্যাম্পে লিখে ওই জমি হস্তান্তর করেন। এসরাইল ওই জমি ক্রয়ের পরপরই আজিপুর-হুলাশপুর সড়কের পাশে ওই রাস্তা ঘিরে পাকা দালানঘর নির্মান করে। ফলে সিএস, এসএ ও আরএস রেকর্ডের সরকারি রাস্তাটি ৭ গ্রামের মানুষের ঈদগাহে যাতায়াতের রাস্তাটি অবরুদ্ধ হয়ে যায়। প্রায় দেড় হাজার বিঘা জমির ফসল উঠানোর রাস্তাটিও বন্ধ হয়ে যায়। গত ২০২৫ সালে আজিপুর গ্রামের মৃত মানুরুদ্দীনের ছেলে রবিউল ইসলাম এসরাইলের বাড়ির পাশ দিয়ে মাঠের পাকা ধান ভর্তি ট্রলি নিয়ে আসার সময় এসরাইল বাধা দেয়। এক পর্যায়ে ৭ গ্রামের প্রায় শতাধীক জনসাধারণ ওই রাস্তাটি অবমুক্ত করার জন্য গ্রামবাসীর পক্ষে গত ১৬/১০/১৯২৫ তারিখ জেলা প্রশাসক ও ২৭/০৮/২০২৬ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আদালতে ওই বন্দোবস্ত বাতিলের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বাড়ির মালিক এসরাইল ও তার স্ত্রী হালিমা এবং এসরাইলের চাচাতো ভাই আমিরুল ওই বাড়ি নিজেরাই ভেঙে রবিউলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করে আসছে।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

রাস্তাটি অবমুক্ত করার জন্য আবেদনকারি রবিউল জানান, তিনি এলাকাবাসীর পক্ষে ইতিপূর্বে জেলা প্রশাসক, সহকারি কমিশনা(ভূমি), নাচোল উপজেলা ও নাচোল ইউনিয়ন পরিষদে আবেদন করেন। প্রতিটি আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত প্রতিবেদনে অবরুদ্ধ খাস রাস্তাটি অবমুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ দখলকারী এসরাইল রাস্তাটি অবমুক্ত না করে অপলৌশলের আশ্রয় নিয়েছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।