ঢাকাWednesday , 16 September 2026

সাপাহারে বাঁশের বেড়া দিয়ে বসতবাড়ি ঘিরে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

admin
September 16, 2026 11:30 am
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে বাড়ির প্রধান দরজা সহ চারপাশে বাঁশের বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সাপাহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আনিসুর রহমান।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিন্যাকুড়ি (ভুতকুড়ি) গ্রামের বাসিন্দা মো. আনিসুর রহমান দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়িতে বসবাস করে আসছেন।

আরও পড়ুনঃ  নাচোলে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও ক্যাম্পেইন

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিন্যাকুড়ি মৌজায় তাদের ভোগদখলীয় সম্পত্তি নিয়ে নিকটাত্মীয় মৃত: মোশাহাক আলীর পুত্র মজিবুর রহমান (৭০) ও পেশকার আলী (৭২) গংদের সঙ্গে বিরোধ চলে আসছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীরা বাড়ির সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তারা ভুক্তভোগীর বাড়ির মূল গেটের সামনে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে ত্রৈমাশিক সমন্বয় সভা

এতে আনিসুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে বিবাদীরা তাদের ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি মারধর ও ক্ষতির আশঙ্কায় নিরাপত্তার জন্য তিনি থানায় যাওয়ার কথা জানালে বিবাদীরা বাড়ির মূল গেটও বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।