ঢাকাWednesday , 16 September 2026

আত্রাইয়ে বিএমডিএ’র উদ্যোগে ৫ হাজার বনজ ও ওষুধি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

admin
September 16, 2026 2:12 pm
Link Copied!

 

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে “বৃক্ষ রোপণে সাজানো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে অংশীদারিত্বের ভিত্তিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ​(১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিএমডিএ আত্রাইয়ের আয়োজনে দাড়িয়াগাথী বীজ হতে পার ব্রজপুর পর্যন্ত পাকা রাস্তার দুই ধারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন ৫১,নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

আরও পড়ুনঃ  মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগ, গ্রেপ্তার যুবক

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মো. রেজাউল ইসলাম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএমডিএ’র এই সামাজিক বনায়ন উদ্যোগ কেবল পরিবেশ সুরক্ষাই নিশ্চিত করবে না, বরং স্থানীয় জনসাধারণের অংশীদারিত্বের মাধ্যমে তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

​বিএমডিএ আত্রাই কার্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় সড়কটির দুই পাশে সর্বমোট ৫,০০০টি বিভিন্ন প্রজাতির বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়েছে। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, বিএমডিএ কর্মকর্তা মো. আলী হোসেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,

আরও পড়ুনঃ  ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান

সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বুলেট, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।