ঢাকাTuesday , 15 September 2026

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা

admin
September 15, 2026 9:19 pm
Link Copied!

 

লিয়াকত আলী বাবলু , মহাদেবপুর নওগাঁ  প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা উপলক্ষে মহাদেবপুরে গণসচেতনতা মূলক রা্্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় মহাদেবপুরের হার্ড পয়েন্ট খ্যাত মাছ চত্বর থেকে ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর- বদলগাছি ) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা’র নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মাছ চত্বর থেকে ঘোষপাড়া মোড় হয়ে আবার মাছ চত্বরে স্থাপিত আলোচনা সভার মঞ্চে এসে সমবেত হয়। এসময় আশপাশে জমে থাকা ময়লা আবর্জনা ভেকু মেশিন দিয়ে ট্রাকটরে করে অপসারণ করা হয় এবং ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে এসব স্থানে মশক নিধন ঔষধ স্প্রে করা হয়। পরক্ষণে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাদ্র মাসের শেষ দিনে তাল পাকা গরম আর প্রখর রোদের কারণে অন্য কোন নেতৃবৃন্দ বক্তব্য না দিয়ে শুধুমাত্র প্রধান অতিথি এমপি ফজলে হুদা ডেঙ্গু মশার পাদুর্ভাব রোধে এবং দুই উপজেলার সকল স্থান পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নিজ নিজ বাড়ি স্ব-স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার বিষয়ে সকল শ্রেণীর পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক এবং ৯০ এর স্বৈরাচার হটাও আন্দোলনের ছাত্রনেতা মিরাজুল ইসলাম মিরাজ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন ,আলহাজ্ব আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান , উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি , উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিয়াকত আলী বাবলু ,যুবদলের আহবায়ক মুজাফফর রহমান ,ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, মহিলা দলের সভানেত্রী মর্জিনা বেগম ,সাধারণ সম্পাদক শিউলি আক্তার, কাজী রওশন জাহান, উত্তর গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী ,ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র ,হাতুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক সহ উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মহাদেবপুর উপজেলা বিএনপি ,অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে উক্ত কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।