ঢাকাTuesday , 1 September 2026

সাপাহারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

admin
September 1, 2026 1:38 pm
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  সাপাহারে বাঁশের বেড়া দিয়ে বসতবাড়ি ঘিরে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, মডেল ও প্রদর্শনী উপস্থাপন করে। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান, শিক্ষানুরাগী আলমগীর হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ।

আরও পড়ুনঃ  নাচোলে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও ক্যাম্পেইন

মেলায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প দেখেন এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আরও উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

পরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।