ঢাকাThursday , 17 September 2026

নিয়ামতপুরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

admin
September 17, 2026 2:54 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে শীবনদীতে নদীতে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় আজ বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

উপজেল মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা শরীফ উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ মৎসজীবি, স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
চলতি অর্থবছরে শীবনদী, চন্দননগর মুক্ত জলাশয়, উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান এমপি তার বক্তব্যে বলেন, দেশকে মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি বজায় রাখতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। উপজেলার শীবনদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ হবে এবং মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে। পোনা মাছ রক্ষায় এবং অবমুক্ত করা মাছ যেন বড় হতে পারে সে জন্য সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ  ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।