ঢাকাWednesday , 9 September 2026

আত্রাইয়ে সেভেন স্টার শপিংমলের কক্ষ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin
September 9, 2026 7:55 am
Link Copied!

 

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই সেভেন স্টার শপিংমলের একটি কক্ষ থেকে মো. সোহেল রানা (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শপিংমলের ৭ তলার একটি ভাড়া কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা

​নিহত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দোগাছি (পাথরকুটা) গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। তিনি স্ত্রীর সঙ্গে ওই শপিংমলের ৭ তলার একটি রুমে ভাড়া থাকতেন। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কক্ষের ভেতর সোহেল রানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে। এটি হত্যা না আত্মহত্যা,

আরও পড়ুনঃ  আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ​এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।