ঢাকাSunday , 9 August 2026

নওগাঁর নিয়ামতপুরে খাল খননের অব্যবহৃত টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

admin
August 9, 2026 5:04 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে খাল খননের কাজ শেষ করে বরাদ্দের অব্যবহৃত ৯ লাখ ৮৩ হাজার ৭শত ৬২ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন।

ইউএনও অফিস সূত্রে জানায়, নিয়ামতপুর উপজেলার পানি নিষ্কাশনের জন্য বিষ্ণুপুর রেজাউলের জমি হতে সন্তোষপাড়া ছাতড়া বিল পর্যন্ত ২ কিলোমিটার পূনঃখাল খননের জন্য ৬৪ লাখ ৪১ হাজার ৪শত ১৯ টাকা বরাদ্দ দেয় সরকার। খাল খনন কাজ শেষ হওয়ার পর ৯ লাখ ৮৩ হাজার ৭শত ৬২ টাকা অব্যবহৃত ছিল। সে টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা

চন্দননগর ইউনিয়ের ইউপির প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা জানান, প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত নগদ টাকা কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা বিরল।

আরও পড়ুনঃ  সাপাহারে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, খাল খননের মাধ্যমে কৃষিজমিতে সেচ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষার পানি নিষ্কাশন সহজ হবে। স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

এ বিষয় ইউএনও মোসাঃ মুর্শিদা খাতুন বলেন, সরকারি অর্থ মানেই জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ীভাবে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই চেষ্টাই করেছি। জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।