ঢাকাMonday , 31 August 2026

আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান

admin
August 31, 2026 1:31 pm
Link Copied!

 

​ ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট ) ২০২৬ ইং তারিখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অমর চরণ ‘বল বীর-বল উন্নত মম শির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন। ​অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার চেতনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  সাপাহারে বাঁশের বেড়া দিয়ে বসতবাড়ি ঘিরে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাম্য, মানবতা ও প্রগতির প্রতীক। তরুণ ও শিক্ষার্থীদের মাঝে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। নজরুলের কবিতা ও সাহিত্য শিক্ষার্থীদের সৎ, সাহসী এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুনঃ  সাপাহারে যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, মো. ফারুক বখত, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  নাচোল পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকট ও ডেঙ্গু ঝুঁকিতে অর্ধলক্ষ মানুষ

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।