ঢাকাFriday , 26 December 2025

মালয়েশিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের রাব্বি

admin
December 26, 2025 8:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
শহীদ শওকত ওসমান হাদি’কে স্মরণ করার মধ্য দিয়ে, বিএম গ্লোরির সৌজন্যে মালয়েশিয়ায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, তিনবারের বাংলাদেশ চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াত ও নওগাঁর নিয়ামতপুরের ফজলে রাব্বি।

জানা যায়, ফজলে রাব্বি নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদর ইউনিয়নের রহিদুল ইসলামের ছেলে।
এমন খবর নেট দুনিয়ায় প্রচার হওয়ার পর নওগাঁর নিয়ামতপুরে মিস্টি বিতরণসহ পাড়ায় পাড়ায় আনন্দের জোয়ারে ভাসছে আত্মীয়স্বজনসহ শুভাকাঙ্খীরা।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

ফজলে রাব্বির বাবা রহিদুল ইসলাম বলেন, আমার ছেলের এমন প্রতিভায় আমিসহ এলাবাসী আনন্দের সাগরে ভাসছে। আমি এলাকা বাসীসহ সকলের কাছে দোয়া চাই।

কুয়ালালামপুরের ইউনিক স্পোর্টস সেন্টারে চট্রগ্রাম ফাইটারস এর হয়ে টিম গবলিনের ইউসুফ আলি ও নাঈম উদ্দিনকে ২১-১৭ ও ২১ -১৬ সেটে হারায় তারা। এছাড়া তৃীতিয় স্থান নির্ধারিত ম্যাচে জয় পায় স্ম্যাশ স্কোয়াডের শাহাবুদ্দিন ও সোহেল রানা। ৩২ দলের এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া।

আরও পড়ুনঃ  সাপাহারে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরি।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোবিন ভুইয়া, সাধারন সম্পাদক আলি আজগর মিলন, কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনসহ কমিউনিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান

জমজমাট এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে একমাত্র স্পন্সর হিসাবে ছিলো বিএম গ্লোরি এসডিএন বিএইচডি। রবিবার ছুটির দিন থাকায় খেলা উপভোগ করতে মাঠে আসেন বিভিন্ন স্থানের প্রবাসী বাংলাদেশীরা। এসময় প্রথমবারের মতো সরাসরি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপভোগ করেছেন বলে মন্তব্য করেন, বাংলাদেশ জাতিয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।