ঢাকাThursday , 20 November 2025

মান্দায় সোনালী ব্যাংকের উদ্যােগে প্রান্তিক মানুষের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ

admin
November 20, 2025 1:06 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি এর উদ্যােগে বিভিন্ন শ্রেণিপেশার নিম্ন আয়ের প্রান্তিক মানুষদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কুসুম্বা মসজিদ সংলগ্ন নানকিং ফুড কর্ণার এর হলরুমে অনুষ্ঠিত প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেনারেল ম্যানাজার্স অফিসের জেনারেল ম্যানাজার মোঃ শওকত জামান।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ পিস ট্যাপন্টাডলসহ মাদক বয়বসায়ী গ্রেফতার

মান্দা সোনালী ব্যাংক লিমিটেড পিএলসির প্রিন্সিপাল অফিসার জিল্লুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মান্দা সোনালী ব্যাংক লিমিটেড পিএলসির শাখা
ব্যাবস্থাপক দেওয়ান মোঃ বদরুদ্দোজা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদী হাসান, ইনডেক্স কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সোনালী ব্যাংকে সব ধরনের লোন দিয়ে থাকে। এনজিও থেকে লোন নিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। তাই আপনারা ব্যাংকের সাথে সম্পর্ক রাখেন, নিয়োমিত লোন গ্রহন করুন এবং লোন পরিশোধ করুন। সোনালী ব্যাংক আপনাদের ব্যাংক।

আরও পড়ুনঃ  ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার করে সভা অনুষ্ঠিত 

অনুষ্ঠান শেষে মান্দা সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি শাখার পক্ষ থেকে উপস্থিত ঋণ পরিশোধকারী এবং গ্রাহকদের মাঝে উপহারস্বরূপ ক্রেস্ট প্রধান অতিথি রাজশাহী জেনারেল ম্যানাজার্স অফিসের জেনারেল ম্যানাজার শওকত জামান এর হাত থেকে গ্রহন করেন।

আরও পড়ুনঃ  সাপাহারে যুবদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।