ঢাকাWednesday , 9 September 2026

নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা

admin
September 9, 2026 6:45 pm
Link Copied!

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে একদিনের ব্যবধানে পৃথক স্থানে দুই নারীর আত্মহত্যার খবর খবর পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামে ও সোমবার (৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুজন হলেন গাহইল গ্রামের মন্টু বর্মনের স্ত্রী সুনতি বর্মন (৫৫)। অপরজন হলেন উপজেলার গুজিশহর গ্রামের মিঠুন কর্ণীর স্ত্রী স্মৃতি কর্ণী (২৫)।

আরও পড়ুনঃ  ইতিহাস ও সাহিত্যের আলোকে ‘আত্রাই’ পত্রিকার ৮ম সংখ্যার প্রকাশনা উৎসব উদযাপিত

পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সুনতি বর্মন বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের লোকজন কাজের জন্য বাহিরে চলে যায়। এসময় সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

অন্য ঘটনায় জানা গেছে, ছয় বছর আগে গুজিশহর গ্রামের মিঠুন চন্দ্রের সঙ্গে একই এলাকার স্মৃতি কর্ণীর বিয়ে হয়। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতি কর্ণীর সঙ্গে তাঁর স্বামীর মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার রাত নয়টার দিকে স্মৃতি অভিমান করে বিষপান করেন। পরে স্বজনরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান পিপিএম বলেন, দুটি ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। অনিতা বর্মনের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।