ঢাকাSunday , 25 October 2026

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
October 25, 2026 9:49 pm
Link Copied!

 

মান্দা নওগাঁ প্রতিনিধি:

শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন—এমন প্রচারণা চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএনটি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মখলেসুর রহমান মকে। প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী ও উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি লায়লা আঞ্জুমান বারী। এ ছাড়া বক্তব্য দেন মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়ের ও শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সালেক এবং ছাত্রদল নেতা রিয়াসাত সাজিদসহ স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চন্দননগর ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালিয়ে মাইকিং করার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ জন্য তাঁরা প্রশাসনকে সাত দিনের সময়সীমা দেন।বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নামে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণা পরিচালিত হলে তা প্রচলিত আইন ও প্রশাসনিক নির্দেশনার আলোকে মোকাবিলা করতে হবে। এ ধরনের ঘটনা প্রতিরোধে তাঁরা স্থানীয় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান।সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।