ঢাকাThursday , 29 October 2026

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

admin
October 29, 2026 3:02 pm
Link Copied!

 

​ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

​আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম প্রমুখ।
​এ সময় উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন ও তোফাজ্জল হোসেন খান তোফা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, আফজাল হোসেন, মামুনুর রশীদ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কমিটির সদস্যবৃন্দ।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

​সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।

​তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ, যা একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি সমাজকে পিছিয়ে দেয়। আমাদের আত্রাই উপজেলায় কোনোভাবেই বাল্যবিয়ে মেনে নেওয়া হবে না। বাল্যবিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে। কোথাও বাল্যবিয়ের খবর পেলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি; এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ​পরিশেষে, তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

​

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।