ঢাকাThursday , 29 October 2026

চন্দননগর ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত

admin
October 29, 2026 5:01 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে চন্দননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), সুইসকনট্যাক্ট (Swisscontact) ও ওয়াটারএইড (WaterAid)-এর সহযোগিতায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর বারোটার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

চন্দননগর ইউপি প্যানেল চেয়ারম্যান আয়নুল ইসলামের সভাপতিত্বে ইএসডিওর মাঠ পর্যায়ের কর্মকর্তা ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য রবিউল আলম (মন্টু), উপসহকারী কৃষি অফিসার ইমরান হোসেন, ইউপি মহিলা সদস্য আইনুল খাতুন প্রমূখ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

উন্মুক্ত এই অংশীজন সভায় ছাতড়া বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ শামসুল আলম ও সদস্য প্রভাষক আব্দুল্লাহ আল জাঈদ তিতাসসহ এলাকার বিভিন্ন পর্যায়ের স্থানীয় প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

সভায় বক্তারা চন্দননগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে উন্মুক্ত ও স্বচ্ছ বার্ষিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।