ঢাকাSaturday , 26 September 2026

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

admin
September 26, 2026 3:38 pm
Link Copied!

 

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সংবর্ধনা ও নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মহিলা কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্রাই মহিলা কলেজের পক্ষ থেকে এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা দেওয়া হয়।

​আত্রাই মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবু মাসুম-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জিয়াউল হক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। স্বাগত বক্তব্য রাখেন আত্রাই মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জিয়াউল হক।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে অবাধে তৈরী হচ্ছে অবৈধ ভুটভুটি, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ও প্রাণহানী

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। আত্রাই মহিলা কলেজ এই অঞ্চলের নারী শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের কেবল আনুষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই চলবে না, বরং সৎ, নীতিবান ও সুশিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের মেধা ও নিষ্ঠাই আমাদের আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মান্দায় ভ্যান-বাসের সংঘর্ষে ভ্যানচালক নিহত, মহাসড়ক অবরোধ

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: তসলিম উদ্দিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম।
​এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার,

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

সহ-সভাপতি এস এম মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক, কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। ​অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

​

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।