ঢাকাTuesday , 22 September 2026

মান্দায় ভ্যান-বাসের সংঘর্ষে ভ্যানচালক নিহত, মহাসড়ক অবরোধ

admin
September 22, 2026 2:39 pm
Link Copied!

 

মান্দা নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ভ্যান ও বাসের সংঘর্ষে মোহাম্মদ ফারুক হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মান্দা থানাধীন সাবাইহাট-শিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারুক হোসেন ভ্যানে করে হাটগাঙ্গোপাড়া থেকে মাছ নিয়ে চৌবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাবাইহাট-শিন্দুরপানিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাঁর ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ফারুক হোসেন ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান। পরে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।পরে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  সকল ইউনিয়নে জামাতের একক প্রার্থী বিএনপি'র একাধিক 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।