ঢাকাFriday , 25 September 2026

নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

admin
September 25, 2026 3:51 pm
Link Copied!

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে খালুর বাড়িতে বেড়াতে এসে বিষধর সাপের কামড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুর নাম নাহিদ হাসান (৪)। বাবার নাম শফিকুল ইসলাম। বাড়ি নওগাঁর পোরশা উপজেলার সোমনগর গ্রামে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বসতঘরে বেআইনি প্রবেশ, ঘর ভাঙচুর ও দলিলপত্র লুটের অভিযোগ

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক শাহ বলেন, গত ২০ দিন আগে কাপাষ্টিয়া গ্রামের মো. মতিউর রহমান (৩৫) সাপের কামড়ে মারা যান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাড়িতে মিলাদের আয়োজন করা হয়। সেজন্য নাহিদ হাসান পরিবারের সঙ্গে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খালুর বাড়ি কাপাস্টিয়া আসে। রাতে পরিবারের লোকজনের সঙ্গে সে ঘুমিয়ে পড়ে।
রাত তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় শিশু নাহিদকে বিষধর সাপে কামড় দেয়। পরিবারের লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।