ঢাকাWednesday , 24 September 2025

নিয়ামতপুরে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

admin
September 24, 2025 6:45 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় শালবাড়ী উচ্চ বিদ্যালয় ও সাদাপুর-খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে নিষ্পত্তি হয়। ট্রাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে শালবাড়ি উচ্চ বিদ্যালয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে ত্রৈমাশিক সমন্বয় সভা

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, ওসি হাবিবুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, বামইন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, শ্রীমন্তপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল মন্ডল সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

আরও পড়ুনঃ  নাচোল পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকট ও ডেঙ্গু ঝুঁকিতে অর্ধলক্ষ মানুষ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।