ঢাকাThursday , 26 June 2025

নিয়ামতপুরে এইচএসসি  ও সমমানের পরীক্ষা শুরু

admin
June 26, 2025 2:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর নিয়ামতপুরে বৃহস্পতিবার (২৬ জুন) সরকারী নির্দেশনা অনুযায়ী ও স্বাস্থ্য বিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে,  এবার এ উপজেলায়
এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা ৪ টি কেন্দ্র ও ১ হাজর ৩শ ২৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করার কথা থাকলেও  প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় ১হাজার ২শ ৮৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এর মধ্যে এইচএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থী কলেজ শাখায় ১হাজার ০৮জন, আলিম শাখায় মোট শিক্ষার্থী ১২১ জন এবং এইচএসসি (বিএম শাখায়) মোট শিক্ষার্থী   ১শ ৯৬জন।

আরও পড়ুনঃ  ইতিহাস ও সাহিত্যের আলোকে ‘আত্রাই’ পত্রিকার ৮ম সংখ্যার প্রকাশনা উৎসব উদযাপিত

এসময় নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহাদেবপুরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক র‍্যালি ও আলোচনা সভা

আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, কেন্দ্র সচিব নিয়ামতপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো জিল্লুর রহমান, টিকরামপুর বিএম কলেজের অধ্যক্ষ
গোলাম সফি কামাল প্রমূখ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

ইউএনও মোছাঃ মুর্শিদা খাতুন সাংবাদিকদের জানান, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে এবারে এইচএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে দিচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের
এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।