ঢাকাSaturday , 26 September 2026

নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত।

admin
September 26, 2026 5:39 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪:০০ টায়
নিয়ামতপুর সদর ইউনিয়নের বাসুদেবপুর দ্বীমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুবিয়া বেগম এবং ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগন ও ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ  পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নিয়ামতপুরে বিএনপির মিছিল ও সমাবেশ

গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বসতঘরে বেআইনি প্রবেশ, ঘর ভাঙচুর ও দলিলপত্র লুটের অভিযোগ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।