মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি
মহাদেবপুরে বোরখা ও হিজাব পরিহিত দুর্বৃত্তরা দিনে দুপুরে গৃহ কর্তির চোখে মুখে পানি ছিটে দিয়ে বোবা করে নগদ টাকা সহ সোনার গহনা লুট করে নিয়ে যেতে সক্ষম হয়েছে।
জানা গেছে, ২৫ সেপ্টেম্বর জুম্মার নামাজের সময় মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের দক্ষিণ ওরা পলিপুকুর মোড়ে এই ঘটনা ঘটে।
জুম্মার নামাজের সময় হওয়ায় ওই মোড়ে এবং পাড়ায় ওই সময় কোন পুরুষ মানুষ ছিল না। সুযোগ বুঝে ৪ জন বোরখা ও হিজাব পরিহিত দুর্বৃত্ত জনৈক এনামুল হকের বাড়িতে প্রবেশ করে। ভদ্রমহিলা ভেবে এনামুল হকের স্ত্রী তাদের বসতে বলেন। এ সময় দুর্বৃত্তদের একজন ভ্যানেটি ব্যাগ থেকে পানির বোতল বের করে এনামুল হকের স্ত্রীর চোখেমুখে ছিটিয়ে দেয়। দুর্বৃত্তের ছিটে দেওয়া পানি ওই গৃহকর্তীর চোখে মুখে পড়ার সাথে সাথে সে বোবা হয়ে যায়। অতি দ্রুত দুর্বৃত্তরা ঘরের সাব বাক্স সুটকেস তছনছ করে সেখানে থাকা নগদ ২০ হাজার টাকা সহ সোনার গহনা লুট করে পালিয়ে যেতে সক্ষম হয় । পরক্ষণে বাকরুদ্ধ অবস্থায় গৃহকর্তী প্রতিবেশীদের ইশারা ইঙ্গিতে ডাকার চেষ্টা করে। অবস্থা দেখে প্রতিবেশীরা এসে দেখে ঘরের মেঝেতে আসবাবপত্র সহ সবকিছু এলোমেলো অবস্থায় পরে আছে । এ সময় গৃহকর্তী মুখে কিছু বলতে না পারলেও আকার ইঙ্গিত লুটের কথা বোঝানোর চেষ্টা করে। বেলা আসরের সময় গৃহকর্তি স্বাভাবিক হয় এবং ঘটনার বর্ণনা করেন। উক্ত ঘটনার বর্ণনা এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে বোরখা আতঙ্ক সৃষ্টি হয়েছে।

