ঢাকাThursday , 29 October 2026

মহাদেবপুরে সাংবাদিক নেতা মুরাদ এর মাতার মৃত্যু ‎বিভিন্ন সংগঠনের শোক

admin
October 29, 2026 7:23 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি

মহাদেবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ এর মা মোছা: রাবেয়া বেগম (৬০) চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করায় বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। ২৮ অক্টোবর বুধবার দিবাগত রাত দেড় টার দিকে নওগাঁ সদর হাসপাতালে তিনিইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনি রোগে ভুগছিলেন। তাঁর প্রথম জানাজা সকাল ১০ টায় মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া মোড়ে এবং দ্বিতীয় জানাজা বাদ জহুর নিজ গ্রামের বাড়ি এলাকার বামনসাতা আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এসব জানায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মী এবং  এলাকার শতশত মানুষ অংশ গ্রহণ করেন। জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী,একমাত্র ছেলে মহাদেবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, দুই কন্যা , নাতি নাতনি সহ
অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি, নওগাঁ জেলার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহাদেবপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।