ঢাকাMonday , 28 September 2026

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

admin
September 28, 2026 6:24 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদ মাধ্যম, যত্রতত্র ভুঁইফোড় সংগঠনের নামে অপ-সাংবাদিকতা, মিথ্যা প্রচারণা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ গেইটে নিয়ামতপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাব এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে।
প্রতিবাদ ও মানববন্ধনে ভুঁইফোড় সংগঠন, অপ-সাংবাদিকতা ও নিবন্ধনবিহীন পত্রিকা ও অনলাইন পোর্টালে কাজ করে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির বিরুদ্ধে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে গৃহবধূর আত্মহত্যাকে কেন্দ্র করে দুই পক্ষে মারামারি

মানববন্ধনে মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ তাঁর বক্তব্যে বলেন, যারা অফিসে অফিসে চাঁদাবাজি করে নিজেদের সাংবাদিক পরিচয় দেন তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। তাদের কারনে মূল ধারার সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাঁর বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশে সাংবাদিকতার জন্য প্রতিনিয়ত সংগঠন তৈরির প্রয়োজন নেই। যে সংগঠনগুলো দীর্ঘদিন সাংবাদিকদের নিয়ে কাজ করছে তাদের সাথে সমন্বয় করে কাজ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

আরও পড়ুনঃ  নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু বলেন, ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং ২৪ এর গনঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। যারা ব্যক্তিস্বার্থের কথা মাথায় রেখে সাংবাদিকতা করছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ চলবেই।

তিনি আরও বলেন, উপজেলায় ইদানীং অনেকগুলো ভুঁইফোড় সংগঠন ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। ওই সমস্ত সংগঠনে নিবন্ধনবিহীন পত্রিকার নানান প্রতিনিধিকে নিয়ে কমিটি তৈরি করেছে যা মূল ধারার সাংবাদিকদের মান ক্ষুন্ন হচ্ছে।

আরও পড়ুনঃ  আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন শেখ, নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেকেন্দার আলী, সুশীল সমাজের প্রতিনিধি নুর ইসলামসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।