ঢাকাTuesday , 18 August 2026

সাপাহারের কৃতী সন্তান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুদকের নতুন চেয়ারম্যান

admin
August 18, 2026 11:51 am
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধ

নওগাঁর সাপাহারের কৃতী সন্তান ও সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুসারে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগ, গ্রেপ্তার যুবক

এর আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁর সাপাহার উপজেলার খন্জনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ সামাদও একজন খ্যাতিমান আইনজীবী ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৯৮৩ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে তার আইন পেশায় যাত্রা শুরু হয়। এরপর ১৯৮৫ সালে হাইকোর্ট এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৩ সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে ২০২৫ সালের ২৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর

সাপাহারের কৃতী সন্তান এ কে এম আসাদুজ্জামান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় নওগাঁজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ নিয়োগকে সাপাহার তথা নওগাঁবাসীর জন্য গৌরব ও সম্মানের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।