ঢাকাFriday , 26 September 2025

সাপাহারে শিরন্টি ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

admin
September 26, 2025 9:25 pm
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি

সাপাহার উপজেলা ৬ নং শিরন্টি ইউনিয়ন বিএনপির আয়োজনে শারদীয় দুর্গা পুজা ও রাজশাহী বিশ্ববিদ্যলয় (রাকসূ) নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শিরন্টি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে প্রবীণ নেতা মোঃ আমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপস্থিত সকল নেতাকর্মীদের উজ্জীবিত ও সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার আহব্বান জানিয়ে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামেদুল হক,সদস্য মোশারফ হোসেন,শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোক্তার আলম,৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও কারানির্যাতিত নেতা ফজলুর রহমান মেম্বার,প্রবীণ নেতা আব্দুল খালেক সরকার,নুরুল ইসলাম মাস্টার,ফয়সাল হোসেন ফেলু,দুরুল হোদা,বিএনপি নেতা বেলাল হোসেন,আব্দুর রশিদ,সাইদুর রহমান সায়েদ,শিরন্টি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া প্রমূখ। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।