ঢাকাTuesday , 11 August 2026

সাপাহারে মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

admin
August 11, 2026 7:02 pm
Link Copied!

 

সাপাহার প্রতিনিধি নওগাঁ

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

দিয়েছে সাপাহারের মধইল বালিকা উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধা কমান্ডের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), মধইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অন্যতম সদস্য মোখলেছুর রহমান (মুকুল), আইহাই ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারন সম্পাদক লুুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এ সময় তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।