ঢাকাMonday , 14 September 2026

সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

admin
September 14, 2026 2:02 pm
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধ

নওগাঁর সাপাহারে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয় ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সাপাহার থানা চত্বরের পুকুরেও মাছের পোনা অবমুক্ত করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার করে সভা অনুষ্ঠিত 

এ কর্মসূচির আওতায় উপজেলার ২০টি প্রতিষ্ঠান ও জলাশয়ে মোট ২৮৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণ এবং মৎস্যসম্পদের উন্নয়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।