ঢাকাFriday , 25 September 2026

শেখ হাসিনা দেশে আসলেই ফাঁসি হবে -এমপি ফজলে হুদা

admin
September 25, 2026 9:18 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর – বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে আসলেই ফাঁসি হবে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার মাগরিবের পূর্ব মুহূর্তে মহাদেবপুরের হার্ট পয়েন্ট খ্যাত মাছ চত্তরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি উল্লেখিত কথাগুলি বলেন।
মহাদেবপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলামের সভাপতিতে এবং যুবদল নেতা সাইদুর রহমান ও স্বেচ্ছাসেবক দল নেতা এফআই সবুজের সঞ্চালনায় অন্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু , বিএনপির সহ সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, বিএনপি নেতা ও ভিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র ,যুবদল নেতা ও হাতুর ইউ পি চেয়ারম্যান এনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমান , উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ , ইউসুফ দলের ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, এসব দলের সাধারণ সম্পাদক ও এমপি রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আরো বলেন ,দেশকে অস্থিতিশীল করতে এখন ফ্যাসিস্ট এবং জান্নাতের টিকিট বিক্রেতারা একসাথে বসে মিটিং করে। আর তাদেরকে সহযোগিতা করে আমাদেরই মধ্যে ঘাপটি মেরে থাকা একটি গোষ্ঠী। নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরা মহাদেবপুর – বদলগাছি এলাকায় উস্কানিমূলক কোন কথা বললে বা কর্মকাণ্ড পরিচালনা করার অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি’র প্রতি আল্লাহর রহমত সব সময়ই আছে। যার ফলে, চক্রান্তকারীদের ষড়যন্ত্র কখনোই সফল হয়নি। মহান রাব্বুল আলামিন আমাদেরকেই সফল করেছেন বার বার। তেলের দাম বৃদ্ধির বিষয়ে কথা বলতে গিয়ে প্রধান অতিথি বলেন, যেখান থেকে/যে দেশ থেকে আমরা তেল আমদানি করি সেখানে যুদ্ধ অব্যাহত আছে। বিশ্ব বাজারেই তেলের দাম অনেক বেশি । কিনতে হচ্ছে অনেক চড়া দামে । তারেক রহমানের সরকার অন্য যেকোনো সরকারের সময়ের চেয়ে বেশি ভর্তুকি দিয়ে এ পর্যন্ত করতে পেরেছে । আপনারা খোঁজ নিয়ে দেখুন অন্য সরকারের সময় জ্বালানি তেল বিদেশ থেকে কিনেছে কত দামে আর পাবলিকের কাছে বিক্রি করেছে কত দামে?
মাগরিবের আজান হয়ে যাওয়ার কারণে বক্তব্যের ইতি টেনে এমপি ফজলে হুদা ফ্যাসিবাদের আমলে দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, প্রশাসনে সীমাহীন দুর্নীতি সহ ১৭ বছরের নানান লুটপাটের কথা তুলে ধরে এলাকাবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। উল্লেখ্য যে, জুমার নামাজের পর থেকেই উপজেলার ১০ ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন বাহনে চড়ে খন্ড খন্ড মিছিল নিয়ে নবনির্মিত গরুর গাড়ি চত্বরে জমায়েত হতে থাকে এবং আসর নামাজ অন্তে এমপি ফজলে হুদার নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে স্থাপিত মঞ্চ স্থলে সমবেত হয়ে সমাবেশ করেছে ।

আরও পড়ুনঃ  পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নিয়ামতপুরে বিএনপির মিছিল ও সমাবেশ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।