ঢাকাThursday , 1 October 2026

মহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
October 1, 2026 1:26 pm
Link Copied!

 

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি

মহাদেবপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে মহাদেবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় এই দিবসের আয়োজন করে । ১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টার সময় নবীন প্রবীণের সমন্বয়ে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সমবেত হয়। এ সময় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, মহাদেবপুর উপজেলা প্রবীণ হিতৈশী সংঘের সভাপতি আসসালাতুজ্জামান আরজু মাস্টার,সদস্য আবু তাহের প্রমুখ। শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম ফরিদ , প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ও প্রবীণ শিক্ষক সোলায়মান আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধ শতাধিক প্রবীণ অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি সকল সন্তানকে বেশী যত্নশীল হয়ে আর্থিক সাপোর্টের চাইতে মানসিক সাপোর্ট বেশি দেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।