ঢাকাFriday , 4 September 2026

বাংলাদেশ সম্প্রীতির দেশ, বাংলাদেশ সৌহার্দ্যের দেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

admin
September 4, 2026 6:27 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
‘বাংলাদেশ সম্প্রীতির দেশ, বাংলাদেশ সৌহার্দ্যের দেশ। আবহমানকাল থেকে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করছি। প্রত্যেক ধর্মের মানুষজন স্বাধীনতা নিয়ে নিজ নিজ ধর্ম পালন করছি। ধর্ম যার যার, দেশটা সবার। আজ নওগাঁর নিয়ামতপুরে জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, পূজা অর্চনা, গীতা পাঠ, কীর্তনসহ নানা কর্মসূচিতে উপজেলা জুড়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়েছে।

জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে নিয়ামতপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক ভীম চন্দ্র বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ – ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  নাচোলে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও ক্যাম্পেইন

আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক ডালিম চন্দ্র বর্মণ, সাংগঠনিক সম্পাদক নিতাই বর্মণ, সহ সভাপতি নিশেন চন্দ্র বর্মণ, ধর্ম বিষয়ক সম্পাদক সুবোধ চন্দ্র সরকার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।