ঢাকাSunday , 8 November 2026

নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

admin
November 8, 2026 7:27 pm
Link Copied!

 

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬’ পালিত হয়েছে। “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

​রোববার (০৮ নভেম্বর) সকালে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল মান্নান আকন্দ।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক ও সাধারণ সম্পাদক আবু তাহের খোকন , জামায়াতে ইসলামির নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, নাচোল সদর ইউনিয়ন চেয়াম্যান শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পৌর জামায়াতের সহ-সেক্রেটারি ইসমাইল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুনঃ  ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে মান্দায় বাংলা কিউআর প্রশিক্ষণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

​ স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক।

​ সভা শেষে সমবায়ে বিশেষ অবদানকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।