ঢাকাSaturday , 27 September 2025

বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় নওগাঁয় রোডশো

admin
September 27, 2025 1:42 pm
Link Copied!

সাপাহার নওগাঁ প্রতিনিধি
বরেন্দ্র অঞ্চলে ক্রমশ ভূগর্ভস্থ পানি হ্রাস পাচ্ছে। এ সমস্যা মোকাবেলায় পানির অপচয় রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সংযোগ সিএসও হাব, নওগাঁর উদ্যোগে নওগাঁ শহরের দয়ালের মোড়ে এক রোডশো অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

রোডশোতে ১৬টি সিএসও সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ৫০ জনেরও বেশি মানুষ অংশ নেন। অনুষ্ঠানে হাবের সভাপতি ফজলুল হক পানির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
এছাড়া নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দীন, আদিবাসী নেতা অজিত মুন্ডা, সাংবাদিক বাবুল আকতার, প্রদীপ সাহা, নিশান এনজিও’র পরিচালক মাহিদুর রহমান এবং বিডিও সুশীল প্রকল্পের সমন্বয়ক শামসুল হক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

বক্তারা বলেন, ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে, তাই পানির অপচয় রোধ ও বিকল্প উৎস সংরক্ষণ এখন সময়ের দাবি।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।