ঢাকাFriday , 2 January 2026

পোরশায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
January 2, 2026 5:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী পোরশা উপজেলা বিএনপির আয়োজনে আজ শুক্রবার বাদ আসর তৌফিকের বয়লারে পোরশা উপজেলা বিএনপি র উদ্দ্যেগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ তৌফিকুর রাহমান শাহ চৌধুরীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

উল্লেখ্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।