ঢাকাThursday , 24 September 2026

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নিয়ামতপুরে বিএনপির মিছিল ও সমাবেশ

admin
September 24, 2026 9:49 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুরে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা তিনমাথায় এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল ও সমাবেশ

উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সফিউল্লা সোনার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চুসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং সাধারণ মানুষের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। দেশের শান্তি, জননিরাপত্তা ও অগ্রগতি অব্যাহত রাখতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ  সাপাহারে ‘জ্ঞান চত্বর’এর শুভ উদ্বোধন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।