ঢাকাFriday , 20 June 2025

পত্নীতলায় ভটভটি পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত

admin
June 20, 2025 4:50 pm
Link Copied!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় ভটভটি ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক জসিম (৩৭) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে নজিপুর-বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্রা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

পত্নীতলা ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নজিপুর থেকে বদলগাছী অভিমুখি একটি ভটভটি ও বদলগাছী থেকে নজিপুর অভিমুখি আসা একটি পিক-আপের নজিপুর-বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পিকআপ চালক জসিম গাড়ির ভেতরেই আটকে পড়েন। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সাপাহারে বাঁশের বেড়া দিয়ে বসতবাড়ি ঘিরে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ

পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন, একজন পথচারীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানাগেছে , নিহতের মৃত দেহ পুলিশ হেফাজতে রয়েছে ও নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।