ঢাকাThursday , 18 September 2025

নিয়ামতপুরে সোনালী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

admin
September 18, 2025 6:09 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ, প্রকাশ্যে ঋণ বিতরণ ও আদায় ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানাজার, জেনারেল ম্যানেজা’স অফিস, রাজশাহী মোঃ শওকত জাহান।
নিয়ামতপুর শাখার ব্যবস্থাপক মাহবুব আলম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হক চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানাজার, প্রিন্সিপাল অফিস নওগাঁ কাজী মেহেদী হাসান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানাজার মোহাঃ আব্দুল বারীসহ সোনালী ব্যাংকের সকল কর্মকর্তা, সেবা গ্রহীতা প্রমূখ।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

সভায় ব্যাংকিং সেবা বৃদ্ধির লক্ষে সোনালী ব্যাংকের সকল সেবার সুবিধা ও অসুবিধা নিয়ে বিষদ আলোচনা করেন। সমাবেশে প্রায় শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন এবং প্রধান অতিথির হাত থেকে আট জন গ্রাহক কৃষি ঋণ গ্রহন করেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।