ঢাকাTuesday , 13 October 2026

নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ১

admin
October 13, 2026 4:38 pm
Link Copied!

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদিঘী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ইসাহাক আলী(৬৭)। বাবার নাম মৃত ইসরাইল। বাড়ি উপজেলার নিমদিঘী গ্রামে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার
ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার বিশেষ একটি টিম উপজেলার নিমদিঘী গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল
বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন,
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।