ঢাকাTuesday , 24 March 2026

নিয়ামতপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ শিশুসহ আহত ৬

admin
March 24, 2026 3:18 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরের নিয়ামতপুর ধানসুরা রোডের সাবিলপুর জিনারপুর মোড়ে ভটভটি-ভ্যান ও চার্জার ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলার পাড়ইল ইউনিয়নের উমরইল গ্রামের মৃত হারুননুর রশিদের স্ত্রী নুরেফা(৪৫) এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে পরে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
ঘটনাটি আজ (২৪ মার্চ) সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সাবিলপুর জিনারপুর মোড়ে ঘটে।
দূর্ঘটনায় আহতরা হলেন পাঁড়ইল ইউনিয়নের গাংগোর এলাকার আরমার তুন(২৮) স্বামী বরি, বাবু (৩২) পিতা আককাস, উভয়ের গ্রাম গাংগোর, মাসেদা (৩০)
স্বামী নুর আলম, মতিন শেখ (৬৪) পিতা মৃত সমসের শেখ, নুর মহল (৪), নুসরাত (৩ মাস) উভয়ের পিতা নূর আলম সকলেই পড়ইল ইউনিয়নে উমরইল গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর ভটভটির চালক পলাতক রয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ধানসুরার দিকে যাওয়া ভটভটি, দাশরাই থেকে আসা ভ্যান ও গাংগোরের দিক থেকে আসা চার্জার ভ্যান সাবিলপুরে মোড়ে একসাথে মুখোমুখি পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি সজোরে ধাক্কা দেয় ভ্যান ও চার্জার ভ্যানকে। এতে ভ্যান ও চার্জার ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়ার পর অজ্ঞাত বৃদ্ধ মহিলাকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁকি ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়।
আহতদের দেখতে ৪৬নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম হাসপাতালে ছুটে আসেন এবং আহতদের খোঁজ খবর নেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল নাহিদ পবিত্র বলেন, গুরুত্বর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দূর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ভটভটি, ভ্যান থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।