ঢাকাTuesday , 5 August 2025

নিয়ামতপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ

admin
August 5, 2025 6:39 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে জুলাই গনঅভ্যূত্থানের ১ম শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপির অফিস থেকে গণমিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মনজুর রহমান প্রমূখ।

আরও পড়ুনঃ  নাচোলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, সহ-সাধারন সম্পাদক মেহেদী হাসান, সদস্য আরিফুল ইসলাম,
রসুলপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, যুবদল নেতা সালাউদ্দীন সিরাজী পলাশ, ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজী, ছাত্র দলের কলেজ শাখার সাবেক আহবায়ক সুলতান মাহমুদ চৌধুরী সজীব, ছাত্র দলের কলেজ শাখার সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো প্রমূখ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।