ঢাকাTuesday , 28 October 2025

নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

admin
October 28, 2025 5:30 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তারের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

মঙ্গলবার (২৮অক্টোবর) বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউল্লাহ সোনারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা যুব দলের আহবায়ক মোঃ মঞ্জুর রহমান।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন মুক্তার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, কাউছারুল ইসলাম রতন, নুহু আলম, মোকলেছার রহমান, মামুন কবির মতিন, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।