ঢাকাSaturday , 20 December 2025

নিয়ামতপুরে ব্যবসায়ী ও সুশীল সমাজের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

admin
December 20, 2025 9:59 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ মতবিনিময় সভার আয়োজন করে নিয়ামতপুর থানা পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) জয়ব্রত পাল প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা সদরের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, চুরি, ছিনতাই, মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন ,আমরা জনগণের সেবক। আপনাদের সহযোগিতায় সকল ধরনের অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। # ২০ ডিসেম্বর ২০২৫ ইং

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।