নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সরিষা, গম, চিনাবাদাম সূর্যমুখী (হাইব্রিড) শীতকালীন পিঁয়াজ, মসুর ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ (৩নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল আলমসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, উপকার ভোগী প্রমূখ।
উপজেলার ৮টি ইউনিয়ন ৮হাজার৫০ জন কৃষকের মাঝে গম, সরিষা,সূর্যমূখী, চিনাবাূাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর বিতরণ করা হয়। এর মধ্যে পর্যায়ক্রমে প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ এবং ২০কেজি গম বীজ দেওয়া হয়েছে।

