ঢাকাMonday , 31 August 2026

নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু

admin
August 31, 2026 8:17 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল গনি পলাশ (৪২) নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের বেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।
আব্দুল গনি পলাশ ভাবিচা ইউনিয়নের কালাইডাঙ্গা (ইশ্বরদেবত্তোর) এলাকার ট্রাক ড্রাইভার বাবুর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে শালবাড়ি গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এসির কাজ করার সময় দূর্ঘটনাবশত বিদ্যুতায়িত হলে স্হানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  নাচোলে নিজেই ঘরবাড়ি ভেঙ্গে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।