ঢাকাWednesday , 3 September 2025

নিয়ামতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
September 3, 2025 7:23 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী গসংগঠনের আয়োজনে
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ঈদগাঁ মাঠ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকার।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছারুল রহমান রতনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক২ জাহাঙ্গীর কবির বাচ্চু, কৃষক দলের আহবায়ক জুম্মান আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাথী, হেলাল কাজী, আব্দুল মতিন, মতিউর রহমান মতিনসহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতকর্মীবৃন্দ।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।