ঢাকাSunday , 5 October 2025

নিয়ামতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

admin
October 5, 2025 1:57 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মহাদেবপুরে গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে ত্রৈমাশিক সমন্বয় সভা

র‌্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মুর্শিদা খাতুন।

আরও পড়ুনঃ  নাচোলে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও ক্যাম্পেইন

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক নাজমুল হক, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ গঠনের কারিগর। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।