ঢাকাSaturday , 10 October 2026

নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
October 10, 2026 3:16 pm
Link Copied!

 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় নিয়ামতপুর থানার আয়োজনে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। সভাপতিত্ব করেন
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম। বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মন। এছাড়াও উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সভায় আলোচনা করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।