ঢাকাTuesday , 27 October 2026

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

admin
October 27, 2026 10:20 am
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু সাইদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দিজেন্দ্রনাথ দাস।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সাংবাদিকের কীটনাশক দোকানে চুরি, ৩ লক্ষ টাকার ক্ষতির আশংকা

গতকাল সোমবার (২৬ অক্টোবর) দিনভর আলোচনা শেষে বিকেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১৯ জন ভোটারের মধ্যে ১০৯জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ থাকে যে, উক্ত নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক এবং ৫জন সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত সদস্যদের সমন্বয়ের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জামিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক দিজেন্দ্রনাথ দাস।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রধান নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র দলিল লেখক ইমাম হোসেন । শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করলেন আত্রাইয়ের কৃতি সন্তান সামিউল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।